বিশেষ 'ট্রাকার প্রযুক্তি' কে কাজে লাগিয়ে চুরি যাওয়া একাধিক মোবাইল উদ্ধার - The News Lion

বিশেষ 'ট্রাকার প্রযুক্তি' কে কাজে লাগিয়ে চুরি যাওয়া একাধিক মোবাইল উদ্ধার

 


দি নিউজ লায়ন;  বিশেষ 'ট্রাকার প্রযুক্তি' কে কাজে লাগিয়ে বড় সরো সাফল্য পেলো মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার সাইবার সেল। বিগত কয়েক মাস ধরে  খোয়া ও চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে এদিন মালিকদের ফিরিয়ে দিল জঙ্গিপুর সাইবার থানা। খোয়া যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি তাঁরা। নিজের প্রিয় মোবাইল ফিরে পেয়ে পুলিসের প্রশংসা করছেন সকলেই। জঙ্গিপুর সাইবার থানার পুলিস জানিয়েছে, মোবাইলের আইএমইআই নম্বর সহ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে হারানো মোবাইল উদ্ধার করা সম্ভব।


জানা গিয়েছে, রঘুনাথগঞ্জ শহরের উপকন্ঠ থেকে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া ১৪টি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার হয়। এদিন মোবাইলগুলি তুলে দেন জঙ্গিপুরের অতিরিক্ত পুলিস সুপার সন্দীপ কাররা। বেশ দামি মোবাইলও ছিল বলে জানা গিয়েছে। ফলে হারানো মোবাইল হাতে পেয়ে রীতিমতো খুশি সকলেই। রঘুনাথগঞ্জের কৃষ্ণসাইলের পড়ুয়া জেমিমা ইয়াসমিন বলেন, ঘর থেকে মোবাইল চুরি যাওয়ার পর খুব সমস্যায় পড়েছিলাম। অনলাইন ক্লাসের অনেক গুরুত্বপূর্ণ নোটস ছিল। 


আবার যে ফিরে পাব তা কল্পনা করিনি। ছোটকালিয়ার বাসিন্দা মাসুদুর রহমান বলেন, সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলাম। ফোনে কথা বলার সময় রাধানগর বাঁধ সংলগ্ন এলাকায় একটি বাইকে আসা এক দুষ্কৃতী আমার মোবাইল ছিনিয়ে নেয়। ফিরে পাওয়ার আসা ছেড়েই দিয়েছিলাম। খুব ভালো লাগছে"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.